গতকাল ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার অপরাহ্ন ৪:০০ ঘটিকায় আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রধান কার্যালয়ে (আঞ্জুমান জে আর টাওয়ার, লেভেল-১৩, ৪২ আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা-১০০০) সংস্থার ব্যবস্থাপনা পরিষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্থার মাননীয় সভাপতি জনাব মুফলেহ আর ওসমানী।
সভায়, আঞ্জুমান মুফিদুল ইসলামের যেসব ট্রাস্টি, সহ-সভাপতি ও সম্মানিত সদস্য ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় (মহান আল্লাহ তায়ালা তাঁদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন)। একইসঙ্গে আঞ্জুমানের জন্য যাঁরা নিঃস্বার্থভাবে সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন, সেইসব সম্মানিত সদস্যের দীর্ঘ নেক হায়াত, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।